কথামালা
আমরা কি সুন্দর ফুটবল খেলে আবারও বাদ পড়ে যাব?
মাঠে জার্মানিকে কেন ছন্নছাড়া মনে হয়েছিল, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ জার্মান ডিফেন্ডার পার মার্টেসেকার
আমার মনে হয় ও অবশ্যই মঙ্গল গ্রহ বা শুক্র অথবা অন্য কোনো গ্রহে জন্মানো কেউ
কোস্টারিকার মিডফিল্ডার সেলসো বোর্হেসের চোখে সতীর্থ গোলরক্ষক কেইলর নাভাস
অসামান্য কিছুর খুব কাছাকাছি চলে এসেছিলাম আমরা
জার্মানির সঙ্গে লড়াই করে হারের পর আলজেরিয়া ডিফেন্ডার মাজিদ বুগেরা
দলের জয়ে ভূমিকা রাখতে পারে এমন কিছু করা দোষের কিছু নয়
ডাইভ দিয়ে পেনাল্টি ছিনিয়ে নেওয়ার পর ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন পাশে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেলকে
এরপর বাড়ি যাব এবং আমার স্ত্রী ও সন্তানদের দেখব। কত দিন ওদের দেখি না!
ফ্রান্সের কাছে হারের পর নিজের পরিকল্পনা জানাতে মজা করে সাংবাদিকদের বললেন নাইজেরিয়া কোচ স্টিভেন কেশি
অনেক দিন ধরেই কলম্বিয়া একজন নতুন কার্লোস ভালদেরামা খুঁজছিল। অবশেষে তারা পেয়ে গেছে
জেমস রদ্রিগেজের প্রশংসায় পঞ্চমুখ সাবেক কলম্বিয়ান প্লেমেকার কার্লোস ভালদেরামা
রেফারিও মানুষ এবং সেও ভুল করতে বাধ্য। কিন্তু বারবার ভুল করলে অবশ্যই প্রশ্ন উঠবে
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের রেফারি মার্ক গিয়েজারকে একহাত নিলেন নাইজেরিয়ার কোচ স্টিভেন কেশি