কথামালা
আমাদের সৌভাগ্য, ওকে দলে পেয়েছি
মেসির মতো খেলোয়াড়কে সতীর্থ হিসেবে পাওয়ায় নিজেকে ধন্য মানেন আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতা
আমার গোলের পর প্রায় কেঁদেই ফেলেছিলাম। এটা আমার জীবনের সেরা মুহূর্ত
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল করার পর বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু
আমি টিকিট নিয়ন্ত্রণ করি না, আমি রাজনীতি করি
বিশ্বকাপের টিকিট কালোবাজারি প্রসঙ্গে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার
আসুন, বিশ্বকে কোস্টারিকার ফুটবল সম্পর্কে এবার কিছু জানাই
নিজেদের ফুটবল নিয়ে গর্বিত কোস্টারিকান ডিফেন্ডার জিয়ানকার্লো গঞ্জালেস
ওই সময়ের ম্যারাডোনার মতোই এখন মেসিকে দেখছি
১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা করলেন সাবেক বেলজিয়ান ডিফেন্ডার জর্জেস গ্রুন
আমরা ইতিহাস গড়তে চাই। রিওতে আমরা বেড়াতে বা সৈকতে সময় কাটাতে আসিনি
হল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কোস্টারিকান মিডফিল্ডার সেলসো বোর্হেস
আমরা শুধু মেসিকে নিয়েই পরিকল্পনা করছি না, আমরা আর্জেন্টিনাকে আটকানোর চ্যালেঞ্জ নিয়েছি
বেলজিয়াম কোচ মার্ক উইলমটসের ভাবনার তালিকাতে শুধু মেসি নেই
অবিশ্বাস্য! সে আমাকে দেখল এবং সিদ্ধান্ত নিল নিজেই সুযোগটা নেবে
সতীর্থ আরিয়েন রোবেনকে গোলে শট নিতে দেখে স্বার্থপর বললেন রবিন ফন পার্সি
আমি দলে আছি কৌশলগত বিষয় নিয়ে কাজ করার জন্য। আর রোবেন আছে সবার অনুপ্রেরণার জন্য
আরিয়েন রোবেনকেই হল্যান্ড দলের প্রাণভোমরা মনে করেন কোচ লুই ফন গাল
সে আমার চেয়ে অন্তত ১০ গুণ ভালো
লিওনেল মেসির সঙ্গে নিজের তুলনা করে বেলজিয়াম উইঙ্গার এডেন হ্যাজার্ড