কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওর মতো খেলোয়াড়কে হারানোর কথা কল্পনাও করিনি
নেইমারের আকস্মিক বিদায়ে আবেগাপ্লুত ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি

এখন প্রতিপক্ষ ওকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করবে, চেষ্টা করবে ও যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে
উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজের সামনে কঠিন দিন আসছে বলে শঙ্কিত সাবেক বুলগেরিয়ান স্ট্রাইকার রিস্টো স্টইচকভ

সত্যি বলতে ব্রাজিলকে ফাইনালে পেলেই সবচেয়ে ভালো হতো
নেইমারবিহীন ব্রাজিলকেও সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাননি জার্মানির বাস্তিয়ান শোয়েনস্টাইগার

এটা গোলকিপারের জন্য অসম্মানের। তাহলে পরের ম্যাচে গোলকিপার হবে কে?
শেষ মুহূর্তে ডাচ কোচ লুই ফন গালের গোলকিপার বদলানোর কৌশলকে মানতে পারছেন না ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো

আমি ওই ঘটনার জন্য ক্ষমা চাই। এরই মধ্যে ফ্রান্স হোয়েকের (ডাচ গোলকিপার কোচ) কাছে চেয়েছি এবং পুরো দলের কাছেই চাইব
আকস্মিক বদলিতে হতভম্ব ডাচ দলের প্রধান গোলকিপার ইয়াসপার সিলেসেন ম্যাচের পরে উত্তেজিত হয়ে পড়ার ঘটনায়

পেনাল্টি নেওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার: হয় তুমি মিস করবে, নয়তো গোল করবে
পেনাল্টি নেওয়ার ব্যাপারে মজা করে বললেন ডাচ উইঙ্গার ডার্ক কাউট

আমি ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটা দেখেছি, ওই ম্যাচে অসংখ্য ফাউল করেছে দুই দলই। ওরা শুধু একজন আরেকজনের ওপর লাফিয়ে পড়ে খেলা নষ্ট করেছে
ফুটবলারদের অহেতুক ফাউল করতে দেখে বিরক্ত জার্মান কোচ জোয়াকিম লো

ব্রাজিল ১-০ গোলে জিততে যাচ্ছে
জার্মানির বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসী সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো