কথামালা
বেশ কবার আমি ৫-০ দেখেছি...এটা তাই দুনিয়ার শেষ নয়, ব্রাজিল!
অ্যাশেজ স্মৃতি থেকে ব্রাজিলিয়ানদের সান্ত্বনা জানাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন
কী হয়ে গেল এসব! বিশ্বাস করা কঠিন
সাবেক জার্মান অধিনায়ক ও কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
আমার আদর্শ রোনালদোর রেকর্ড ভেঙেছেন ক্লোসা, অসাধারণ অর্জন
রেকর্ডভাঙা জার্মান স্ট্রাইকারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজ
ভাষাহীন!
আর কিছু বলার আছে? ইংলিশ উইঙ্গার থিও ওয়ালকট
পিএসজির প্রধান স্কাউট সকালেই একটা ফোন পাবে...
রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া ডেভিড লুইজকে খোঁচা সাবেক ইংলিশ স্ট্রাইকার রবি ফাউলারের
অন্তত কেউ এখন কাউকে কামড়ে দেয়নি!
ঘটনার ঘনঘটা দেখে গলফার লি ওয়েস্টউডের কৌতুক
মাম্মা মিয়া...অবিশ্বাস্য!
সাবেক ইতালি অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো
কোন ধরনের ডিফেন্ডিং এসব!
ব্রাজিলের রক্ষণভাগ দেখে বিরক্ত উসাইন বোল্ট