কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকি সবার মতো আমিও খুব দুশ্চিন্তায় ছিলাম
সুইজারল্যান্ডের বিপক্ষে অধরা গোলের অপেক্ষায় থাকা আর্জেন্টিনা ফরোয়ার্ড লিওনেল মেসি

আজ রাতে আমাদের মধ্যে যুদ্ধ হবে
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের রসিকতা

সবকিছু ঠিক আছে? হ্যালো, হ্যালো...
সংবাদ সম্মেলনে এসে মাইক্রোফোনের ত্রুটি নিয়ে টেকনিশিয়ানদের সঙ্গে মজা করলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

আমি এরপর টেলিভিশনে কাজ করব
বিশ্বকাপের পরপরই নতুন কিছু করার পরিকল্পনা সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ড

এটা ছিল সত্যি একটা উত্তেজনায় ভরপুর নাটক, ম্যাচে সমতায় ফেরার যথেষ্ট সুযোগ ছিল আমাদের
বেলজিয়ামের সঙ্গে স্নায়ুক্ষয়ী ম্যাচে হারের পর যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান

এই সাক্ষাৎকারটা কি বিশ্বব্যাপী প্রচারিত হবে নাকি শুধু জার্মানিতে?
আলজেরিয়ার বিপক্ষে ফ্রি-কিক নেওয়ার সময় ইচ্ছা করে পড়েছিলেন কিনা জার্মান টেলিভিশন সাংবাদিকদের এমন প্রশ্নে উল্টো প্রশ্ন করলেন টমাস মুলার

আমাদের জাতীয় দল নিয়ে এখনই এক হওয়ার সময়। এগিয়ে যাও ব্রাজিল
কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে নেইমারদের উৎসাহ দিতে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের টুইট

একজন কোচ হিসেবে আমার কাজ এখানেই শেষ। আমার ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত
নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে হেরে অবসরের ভাবনায় সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফেল্ড