কথামালা
ইংল্যান্ডের কথা পরে হবে, আগে স্কটল্যান্ডটা যাক
স্কটল্যান্ড ম্যাচের আগে ইংল্যান্ডের কথা ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা
আফগানিস্তান ম্যাচের ধাক্কাটা কাটিয়ে ওঠা খুব কঠিন ছিল
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেন
এটা তো তাদের প্রতি অন্যায় করা হচ্ছে
বিশ্বকাপে দল কমিয়ে আনার সিদ্ধান্ত ছোট দলগুলোর জন্য অনায্য বলে মনে করেন শচীন টেন্ডুলকার
এখন তো কেউ কাউকে বিশ্বাস করে না। সবাই শুধু নিজের ভাগেরটা চায়
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সমালোচনায় ব্রায়ান লারা
বিশ্বকাপের আগে ৯ মাস সময় পেয়েছিল দলটাকে তৈরি করার জন্য৷ কী করেছে কে জানে!
ইংল্যান্ডের ব্যর্থতার কারণে ইসিবির কর্মকর্তা ও কোচকে দুষলেন জিওফ বয়কট
২৭৫ রানই লড়ার মতো স্কোর, অথচ আজ অস্ট্রেলিয়া জিতেছে ওই রানের ব্যবধানে!
আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পর সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া
অনেকে অনেক কথা বলবে৷ সব কথাকে গুরুত্ব দিতে নেই
বিশ্বকাপে ভারতকে সুবিধাজনক উইকেটে খেলতে দেওয়া হচ্ছে—সরফরাজ নওয়াজের এমন অভিযোগের জবাবে মহেন্দ্র সিং ধোনি
৮০০০ রান পেরিয়েছে, আশা করছি পরের ম্যাচে ৪০০ উইকেটও হয়ে যাবে আফ্রিদির। অভিনন্দন!
আরেকটা মাইলফলকের সামনে দাঁড়ানো আফ্রিদিকে শুভকামনা সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদের