কথামালা
ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে ভেবে আগেই প্রস্তুতি নিয়েছি আমরা
কোস্টারিকার সঙ্গে কোয়ার্টার ফাইনালে জিতে আত্মবিশ্বাসী ডাচ কোচ লুই ফন গাল
আরেকটুর জন্য বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে যাচ্ছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে সবকিছু আমার পক্ষে গেছে।
বিশ্বকাপে গোল পেয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের স্বস্তি
এটা আমার জন্য খুবই কঠিন একটা মুহূর্ত এবং কী বলব ভেবে পাচ্ছি না । তবে আমার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। শুধু বাধা পেয়েছে।
ভিডিও বার্তায় সতীর্থদের সান্ত্বনা দিলেন চোটে ছিটকে পড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার
আমরা কষ্ট পেয়েছি ঠিকই কিন্তু আমাদের আনন্দও অনেক
বিশ্বকাপের স্বপ্নযাত্রা কোয়ার্টার ফাইনালেই শেষ হওয়ার পর কোস্টারিকার কোচ হোর্হে লুইস পিন্টো
চ্যালেঞ্জটা খুবই মারাত্মক ছিল—আমার মনে হয় ওকে ক্ষতি করার একটা ইচ্ছা ছিল কলম্বিয়ান ফুটবলারের
নেইমারকে আঘাত করা হুয়ান জুনিগা সম্পর্কে ফিফার প্রধান মিডিয়া কর্মকর্তা ডেলিয়া ফিশার
গত ১০ বছরে আমার দেখা জঘন্য রেফারিং হয়েছে এই ম্যাচে
ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের দুর্বল রেফারিংয়ের সমালোচনায় আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা
মেসি কী করতে যাচ্ছে সেটা আপনি আগে থেকেই অনুমান করতে পারেন না
মেসিকে নিয়ে বরাবরই সংশয়ে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া
খুবই সাধারণ একটা দলে আছে একজন অসাধারণ খেলোয়াড়
মেসির আর্জেন্টিনাকে নিয়ে বেলজিয়াম কোচ মার্ক উইলমটসের খোঁচা
ডি মারিয়ার চোটের কড়া মূল্য গুনতে হতে পারে আমাদের
চোটে অ্যাঙ্গেল ডি মারিয়ার ছিটকে পড়ায় উদ্বিগ্ন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা