কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোনি বিশ্বের সেরা ফিনিশার
অধিনায়কে আস্থা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির

আমার কাছে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান সে
ক্রিস গেইলকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি

আমার ধারণা ভারতই জিতবে
টুর্নামেন্টের ফেবারিট বেছে নিলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা

জিতবে, এই বিশ্বাস নিয়েই প্রতিটি দল ভারতে এসেছে
কোনো দলকে একতরফা ফেবারিট ভাবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন

ম্যাচে কোনো কঠিন পরিস্থিতিতে যদি পড়ি, তখন শ্বাস নিতে সমস্যা হলে কী হবে এটাই ভাবছি
ধর্মশালার কন্ডিশন নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

শুধু আমির কেন, বিশ্বকাপে তো আরও অনেক ভালো বোলার আছে
পাকিস্তানি পেসারকে নিয়ে বেশি মাতামাতি পছন্দ নয় ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার