কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এসে প্রতিবারই যে ভালোবাসা পাই, তা দেশেও পাই না!
শহীদ আফ্রিদি
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ভারতকে খুব পছন্দ

আমি সব সময়ই এখানে এসে ভালোবাসা পাই। কখনো নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়িনি। আমি সত্যি ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে কোনো তফাত দেখতে পাই না
শোয়েব মালিক
ভারতে এসে নিজেকে নিরাপত্তাহীন ভাবেন না ‘ভারতের জামাই’ পাকিস্তানি অলরাউন্ডার

এটা প্রচারমাধ্যমের টিআরপি বাড়ানোর একটা কৌশল ছাড়া কিছু নয়।
গৌতম গম্ভীর
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনায় বিরক্ত ভারতীয় ওপেনার

প্রায় সব দেশের খেলোয়াড়ই আইপিএলে খেলে। তারা মাঠ এবং কন্ডিশন সম্পর্কে ভালোই জানে। তাই দুর্দান্ত একটা প্রতিযোগিতাই হতে যাচ্ছে
রায়ান হ্যারিস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালোই জমবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার

এটা বিশেষ ঘটনা। আমার কাছে তো এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে
ফন মিকেরেন
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ২-০-১১-৪ বোলিং বিশ্লেষণ নিয়ে ডাচ পেসার

ম্যাচ শুরুর আগেই বোলারদের খেলতাম আমি। সেটা ছিল ভুল। আমি এখন ম্যাচে বল ধরে ধরে খেলি
জেসন রয়
রানে ফেরার আশাবাদ জানিয়ে ইংল্যান্ড ব্যাটসম্যান