আমরা দেখিয়ে দিলাম, ওয়েস্ট ইন্ডিজ একজনের দল নয়
ড্যারেন স্যামি
শ্রীলঙ্কার বিপক্ষে পরশু জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক
আমার চোখে সে এমন বিপজ্জনক কিছু নয়
মোহাম্মদ শেহজাদ
প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইনকে এভাবেই দেখেন আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান
তারা ভালো একটা দল। গতকাল (পরশু, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তাদের ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখলাম
মঈন আলী
আগামীকালের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানকে সমীহই করছেন ইংলিশ অলরাউন্ডার
কোহলি ব্যাটিং করলে টিভি থেকে চোখ ফেরানো দায়
বীরেন্দর শেবাগ
সাবেক সতীর্থের বিনোদনদায়ী ব্যাটিংয়ের প্রশংসায় ভারতের সাবেক ওপেনার
সন্দেহ নেই তারা শক্তিশালী প্রতিপক্ষ এবং খুবই ভালো খেলছে। কিন্তু আমরা জয়ের
জন্য বুভুক্ষু
শহীদ আফ্রিদি
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চান পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক
মাঠে তো খেলতে হয়ই, মাথা দিয়েও খেলতে হয়। প্রয়োজন দুটির মধ্যে সমন্বয়
ইমরান খান
অনুজদের পরামর্শ পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের