কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম, এটা তার চেয়েও বেশি
মাইক হেসন
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কিউই কোচ

আমাদের যা পারফরম্যান্স, তাতে আমরা আসলে সেমিফাইনালে খেলার যোগ্যই নই
ওয়াকার ইউনিস
গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে নিজের দলকে নিয়ে পাকিস্তান কোচের মূল্যায়ন

এসব কারণেই পাকিস্তানে ওঁর সমালোচনা হয়
অনুরাগ ঠাকুর
ভারতে সমর্থন পাওয়া প্রসঙ্গে কাশ্মীরকে সামনে আনায় আফ্রিদির সমালোচনা করে বিসিসিআই সচিব

আমরা এখানে জিততে এসেছিলাম, জিতেছি
এউইন মরগান
আফগানিস্তানের বিপক্ষে কষ্টের জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক

আমাদের মেলে ধরার সুযোগ করে দিতে যেন বড় বড় দলের সঙ্গে খেলার অনুমতি দেওয়া হয়
আসগর স্টানিকজাই
আইসিসির কাছে আফগান অধিনায়কের আকুতি