কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যারি কাসপারভ বনাম ভ্লাদিমির পুতিন। না, সাদা-কালো বোর্ডে নয়, কথার লড়াইয়ে। আগে থেকেই পুতিনের কট্টোর সমালোচক দাবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। সম্প্রতি কাসপারভ এক সাক্ষাৎকারে পুতিনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে কঠোর সমালোচনা করে এমনও বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি পুতিনই। সেই কাসপারভ ২০০৮ সালে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েও পর সিদ্ধান্ত থেকে সরে আসেন। রাজনৈতিক হয়রানির ভয়ে ২০১৩ সাল থেকে আছেন দেশের বাইরে। তবে বাইরে থেকেই কথার তির ছুড়ছেন পুতিনের দিকে। তাঁর সর্বশেষ সমালোচনার জবাবে মুখ খুলেছেন পুতিন। রাজনীতির ময়দানে কাসপারভকে অদক্ষ খেলোয়াড় বলছেন রুশ প্রেসিডেন্ট, ‘দাবায় সে বড় মাপের খেলোয়াড় কিন্তু রাজনীতিবিদ হিসেবে দক্ষ নয়।’ রয়টার্স।