কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরেরও বেশি সময় ধরে কথার লড়াই চলছিল। সেটিই নতুন করে উসকে দিলেন রোন্ডা রাউজি ও ফ্লয়েড মেওয়েদার। দুজন যেন উঠেপড়ে লেগেছেন কার উপার্জনক্ষমতা বেশি সেটি প্রমাণের লড়াইয়ে। শুরুটা করেছেন রাউজি। কদিন আগে টিএমজেড সাময়িকীতে এই জুডোকা ও মিশ্র মার্শাল আর্ট খেলোয়াড় দাবি করে বসলেন, মেয়ে হয়েও প্রতি সেকেন্ডে তিনি মেওয়েদারের চেয়ে বেশি উপার্জন করেন। অল্পশিক্ষিত মেওয়েদারকে আরেকটি খোঁচাও মেরেছেন রাউজি, ‘লিখতে ও পড়তে শেখার পর আমাকে সে খুদে বার্তা পাঠাতে পারে।’ মেওয়েদার তো খেপবেনই। ওয়েল্টারওয়েটে অপরাজিত এই বক্সারও বললেন, ‘চলো খেলি, দেখা যাক তোমার কত টাকা আছে! শেষবার যখন দেখেছিলাম, আমিই ফোর্বস র্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিলাম।’ গত বৃহস্পতিবার ফোর্বস জানিয়েছে, রাউজির হিসাবটাই ঠিক ছিল। সর্বশেষ লড়াইয়ে বেথি করেইয়াকে হারানোর আগেই সাবেক এই জুডোকার উপার্জন মেওয়েদারের চেয়ে বেশি ছিল। এএফপি।