কনডনকে মঈন খানের প্রশ্ন
যৌক্তিক প্রশ্নই তুলেছেন মঈন খান। লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা (এসিইউ) বিভাগের সাবেক প্রধান পল কনডন বলেছেন, ক্রিকেটে ম্যাচ পাতানো চলে আসছে আশির দশক থেকেই। নব্বই দশকের শেষ দিকে নিয়মিতই ম্যাচ পাতানো হয়েছে, এতে জড়িত বিশ্বের শীর্ষস্থানীয় সব ক্রিকেট দলই।এত দিন পর কনডনের এসব কথা শুনে বিস্মিত মঈন, ‘এখন এই বিবৃতির অর্থ আমি বুঝতে পারছি না। এসিইউ গঠিত হয়েছে ২০০০ সালে। তারা যদি জানতই যে ফিক্সিং এত সর্বব্যাপী, তাহলে দোষী ক্রিকেটার বা দলের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? আমি জানতে চাই, কনডনের দাবি অনুযায়ী নব্বইয়ের দশকে ফিক্সিং যদি এতটা নিয়মিতই হয়ে থাকে, তাহলে এসিইউ কী করেছে?’কনডনের সাক্ষাৎকার থেকে একটা ইতিবাচক দিকও অবশ্য খুঁজে পেয়েছেন মঈন, ‘পাকিস্তানের ভাবমূর্তি এখন কিছুটা হলেও ফিরে আসবে। এটা অন্তত নিশ্চিত হয়েছে যে দুর্নীতি ও ফিক্সিং শুধু পাকিস্তান বা এই অঞ্চলের নয়, বৈশ্বিক সমস্যা।’ ওয়েবসাইট।