কনডনের কাছে প্রমাণ দাবি মের
মঈন খান তুলেছিলেন কিছু প্রশ্ন। আর পল কনডনের দাবিকে একদম উড়িয়েই দিলেন টিম মে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকার প্রধান নির্বাহী বলেছেন, এ ধরনের অভিযোগ তুললে প্রমাণও দেওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক প্রধান কনডন বলেছেন, ফিক্সিং চলে আসছে আশির দশক থেকেই এবং শীর্ষ সব দেশই এতে জড়িত। নব্বইয়ের দশকের শেষ দিকে হরহামেশাই পাতানো হতো ম্যাচ।অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্ট ও ৪৭ ওয়ানডে খেলা মের দাবি, অভিযোগ তুললে সেটা হওয়া উচিত সুনির্দিষ্ট ‘মানুষের এমন অভিযোগ শুনতে শুনতে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ক্লান্ত ও বিরক্ত। এতে ক্রিকেটারদের ভাবমূর্তি সংকটে পড়ছে। এ ধরনের অভিযোগ করলে সেটা হওয়া উচিত নির্দিষ্ট এবং হাতে যথেষ্ট প্রমাণ থাকা উচিত।’নব্বই দশকের ক্রিকেটারদের গোটা প্রজন্মটাই ফিক্সিংয়ের কথা জানত, কনডনের এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলেছেন মে। মঈন খানের প্রশ্নটা উঠে এসেছে তাঁর কণ্ঠেও, ‘আইসিসি যদি সবকিছু জানতই এবং সব তথ্য তাদের কাছে থাকত, তাহলে তো প্রশ্ন তুলতেই হয়, তারা কোনো ব্যবস্থা নেয়নি কেন?’ ওয়েবসাইট।