কনফেডারেশন কাপে নেই আলোনসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মৌসুমের মাঝামাঝি থেকেই ইনজুরি সমস্যায় ভুগছিলেন জাবি আলোনসো। কনফেডারেশন কাপে অংশ নেওয়া নিয়েও যথেষ্ট সংশয় ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে। কুঁচকির ইনজুরির কারণে মাঝমাঠের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ছাড়াই দল গোছাতে হচ্ছে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ককে।লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের চিকিত্সকেরাও তাঁকে সবুজ সংকেত দিতে পারেননি কনফেডারেশন কাপের জন্য। অগত্যা তাঁকে বাদ দিয়েই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ভিসেন্তে দেল বস্ক। তবে ইনজুরি সমস্যা থাকার পরও দলে জায়গা করে নিয়েছেন আর্সেনালের ডিফেন্ডার নাচো মনরিল। লেফট ব্যাক পজিশনে জরডি আলবার বিকল্প হিসেবে তাঁকেই প্রাধান্য দিয়েছেন স্পেনের কোচ। ইউরোপিয়ান মৌসুমের শেষ দিকে ভালো পারফরম্যান্স দেখিয়ে স্পেনের কনফেডারেশন কাপ মিশনে অন্তর্ভুক্ত হয়েছেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার রবার্তো সোলডাডো। ফার্নান্দো তোরেস ও ডেভিড সিলভার সঙ্গে স্পেনের আক্রমণভাগে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে।ব্রাজিলে কনফেডারেশন কাপ শুরুর আগে হাইতি ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। আর ১৬ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি দিয়ে কনফেডারেশন কাপ মিশন শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা।— রয়টার্সস্পেনের কনফেডারেশন কাপ দল: ইকার ক্যাসিয়াস, পেপে রাইনা, ভিক্টর ভালদেজ, নাচো মনরিল, জরডি আলবা, জেরার্ড পিকে, রাউল আলবিওল, সার্জিও রামোস, আলভারো আরবেলোয়া, সিজার আজপিলিকুয়েটা, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, জাভি হার্নান্দেজ, সেস ফেব্রিগাস, সান্টি কারজোলা, জাভি মার্টিনেজ, জুয়ান মাটা, ফার্নান্দো তোরেস, ডেভিড সিলভা, পেদ্রো, ডেভিড ভিয়া, জেসাস নাভাস, রবার্তো সোলডাডো