কনর্সকে ছুঁলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৫০তম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলতে নেমেই জিমি কনর্সের অনন্য এক রেকর্ডে ভাগ বসালেন রজার ফেদেরার। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড ২৩৩টি ম্যাচ জিতেছিলেন কনর্স। কাল জার্মানির টোবিয়াস কামকের বিপক্ষে জিতে ফেদেরার ছুঁয়ে ফেলেছেন কনর্সকে। ৬-২, ৭-৫, ৬-৩ গেমে আসা জয়টা আবার ফেদেরারের ফ্রেঞ্চ ওপেনে ৫০তম জয়।১৯৬৯ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপার স্বপ্ন নিয়ে নামা নোভাক জোকোভিচকে একটু পরীক্ষা দিতে হয়েছে। দ্বিতীয় রাউন্ডের পথে সার্বিয়ান তারকা পতিতো স্ট্যারেসকে হারিয়েছেন ৭-৬ (৭-৩) ৬-৩, ৬-১ গেমে। মেয়েদের বিভাগে বড় বাঁচা বেঁচে গেছেন শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। আলবার্তা ব্রিয়ান্তির বিপক্ষে ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-২ গেমে জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বেলারুশিয়ান নিজেই বলেছেন, ‘আমি ভাগ্যবতী।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লি না সোরানা ক্রিস্টিয়ার বাধা পেরিয়েছেন সহজেই, ৬-২, ৬-১ গেমে। দ্বিতীয় দিনে ছিল অঘটনের ছোঁয়াও। রডিকের পথ অনুসরণ করে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর তারকা লেটন হিউইট, ডেভিড নালবানডিয়ান ও নিকোলাই ডেভিডেঙ্কো। এএফপি।