কনিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরদীপ সিং
গুরদীপ সিং

এমন দিনে অভিষেক হলো গুরদীপ সিংয়ের! ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিষেকের দিনে সবাই মেতেছে আফগানিস্তান-বন্দনায়। কেনিয়ার এই বাঁহাতি ওপেনারের কাল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ১৫ বছর ২৫৮ দিন বয়সে। ২৩ বলে ১ রান, দলের শোচনীয় হার; গুরদীপের অভিষেকটা হলো বিস্মরণযোগ্য। ১৯৯৮ সালে ১৯ জানুয়ারি নাইরোবিতে জন্ম নেওয়া গুরদীপের চেয়ে কম বয়সে ওয়ানডে খেলেছেন শুধু পাকিস্তানের হাসান রাজা। ১৯৯৬ সালের ৩০ অক্টোবর কোয়েটায় জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের দিন রাজার বয়স ছিল ১৪ বছর ২৩৩ দিন।