প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুবন্ত মানুষ খড়কুটো অাঁকড়েও বাঁচতে চায় । এসি মিলানের হয়েছে সেই দশা। সিরি ‘আ’তে খাবি খাওয়া দলটি রয়েছে পয়েন্ট তালিকার আটে। নিদেনপক্ষে ইউরোপা লিগে জায়গা পেতে থাকতে হবে ছয়ের মধ্যে। তাই আজ সাসসুয়োলোর বিপক্ষে শেষ ম্যাচে শেষ সুযোগটা নিতে মিলান মাঠে নামিয়ে দিতে পারে কিশোর এক প্রতিভাকে। মরোক্কান বংশোদ্ভূত হাশিম মাস্তুর মাঠে নামলেই গড়বে ইতিহাস। হয়ে যাবে সিরি ‘আ’ খেলা সবচেয়ে কম বয়সী মিলানিস্তা। আজ হাশিমের বয়স ১৫ বছর ৩৩৭ দিন। পাওলো মালদিনিই এখন পর্যন্ত মিলানের সর্বকনিষ্ঠ ফুটবলার। ১৯৮৫ সালে ১৬ বছর ২০৮ দিন বয়সে অভিষেক হয়েছিল পুরো ক্যারিয়ারটাই মিলানে কাটানো মালদিনির। সিরি ‘আ’র সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আমেদিও আমাদেই (১৫ বছর ২৮০ দিন, রোমা)।