কনিষ্ঠ অস্ট্রেলীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই ৩ উইকেট। সেটাও আবার এক ওভারে। অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি অভিষেকটা স্মরণীয় হয়ে রইল প্যাট কামিন্সের। পরশু কেপটাউনে অভিষেকের দিন তাঁর বয়স ছিল ১৮ বছর ১৫৮ দিন। শুধু টি-টোয়েন্টিই নয়, গত ৫৮ বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হলেন এই ফাস্ট বোলার। ১৯৯৩ সালে সিডনিতে জন্ম নেওয়া কামিন্স আসলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার। ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে প্রথম টেস্ট খেলা ইয়ান ক্রেগ অস্ট্রেলিয়ার হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। ক্রেগের আগে রেকর্ডটি ছিল টম গ্যারেটের। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্ট যেদিন খেলতে নামেন এই অলরাউন্ডার, সেদিন তাঁর বয়স ছিল ১৮ বছর ২৩২ দিন। কামিন্স আছেন এই দুজনের মাঝে।