কনিষ্ঠ-বয়োজ্যেষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৩ সালে মাত্র ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়েছিলেন কেন রোজওয়েল। সবচেয়ে কম বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে জয়ের এই রেকর্ডটি টিকে আছে এখনো। দুই বছর পর অ্যাডিলেডে দ্বিতীয় শিরোপা জেতা রোজওয়েল ১৯৫৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করায় ১৯৬৯ সালের আগে আর খেলেননি গ্র্যান্ড স্লামে। ফেরার দুই বছর পর ১৯৭১ সালে তৃতীয় শিরোপা জেতা এই অস্ট্রেলীয় পরেরবার ৩৭ বছর বয়সেই শেষবারের মতো জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জেতার রেকর্ড হয়ে আছে এটাও।