কনিষ্ঠ রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে ২ গোল করেই ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারকে নিয়ে প্রিমিয়ার লিগে ১৫০ গোল করা ফুটবলারের সংখ্যা হলো ছয়। তবে ছয়জনের মধ্যে সবচেয়ে কম বয়সী ১৫০ গোলের মালিক রুনিই। মাইলফলকটা রুনি ছুঁয়েছেন ২৭ বছর ৪৬ দিন বয়সে। আগের রেকর্ডটি ছিল থিয়েরি অঁরির। ১৫০তম গোলটি করার দিন আর্সেনালের ফরাসি স্ট্রাইকারের বয়স ছিল ২৮ বছর ১৫০ দিন। ১৫০ গোল করা অন্য ফুটবলাররা হলেন অ্যালান শিয়েরার (২৮ বছর ২৪৭ দিন), রবি ফাউলার (২৯ বছর ৩২৫ দিন), অ্যান্ডি কোল (৩১ বছর ৬০ দিন) ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (৩৩ বছর ২৯৪ দিন)। রুনি ৫০ ও ১০০ গোল করেছিলেন তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।