কনিষ্ঠ সাঁতারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সর্বকনিষ্ঠ সাঁতার বিশ্ব চ্যাম্পিয়ন ইয়ে শিউয়েন। ১৫ বছর বয়সেই বিশ্ব জয় করা চীনা মেয়ে এবার বিশ্ব রেকর্ড করলেন অলিম্পিকে। পরশু ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড করার দিন শিউয়েনের বয়স ছিল ১৬ বছর ১৫০ দিন। অলিম্পিক ইতিহাসে সাঁতারে সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন কিয়োকো ইয়াসাকির (১৪ বছর ৬ দিন) তুলনায় শিউয়েনের বয়সটা একটু বেশিই। বার্সেলোনা অলিম্পিকে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন হয় জাপানি ওই বালিকা। অলিম্পিকের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ীর নাম মার্জোরি গেসট্রিং। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১৩ বছর ২৬৮ দিন বয়সে সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্রের এই ডাইভার।