কনুই মেরে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএসজিতে সার্জ অরিয়েরের ঝামেলা যেন শেষই হচ্ছে না। নতুন করে খবর হয়েছেন কনুই মেরে, তা-ও আবার এক পুলিশ অফিসারকে। আইভরিকোস্টের এই ডিফেন্ডার এই কাণ্ড করেছিলেন গত মেতে। নৈশক্লাব থেকে ফেরার পথে তাঁর গাড়ি থামিয়েছিলেন ওই অফিসার। কিন্তু অরিয়েরকে গাড়ি থেকে বের হতে বলায় এই ডিফেন্ডার উল্টো তাঁকে কনুই দিয়ে আঘাত করে বসেন। ওই অফিসার এমনই ব্যথা পান যে, সেদিন আর কাজই করতে পারেননি। এবার আনুষ্ঠানিকভাবে এ ঘটনার জন্য অভিযুক্ত হয়েছেন অরিয়ের। আজই ফ্রেঞ্চ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে অরিয়ের অভিযোগ তো স্বীকারই করেননি, উল্টো সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। এর আগে ক্লাবের কোচ ও সতীর্থদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে পাঁচ সপ্তাহ নিষিদ্ধ হয়েছিলেন অরিয়ের। এএফপি।