আগের রাউন্ডে ড্র করা বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ কালও ড্র করেছেন। ম্যানিলায় এশিয়ান কন্টিনেন্টাল দাবার অষ্টম রাউন্ডে মঙ্গোলিয়ার গ্র্যান্ডমাস্টার গুনডাভা বেয়ারসাইখানের সঙ্গে ড্র করেছেন নিয়াজ। আট খেলায় নিয়াজের পয়েন্ট সাড়ে চার পয়েন্ট।