কন্টিনেন্টাল দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কন্টিনেন্টাল দাবার আগের রাউন্ডে জিতলেও কাল তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হেরে গেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার আদিভান ভাস্করের কাছে। মেয়েদের বিভাগে শারমীন সুলতানা শিরিন কালও হেরেছেন, এবার হেরেছেন মঙ্গোলিয়ার মহিলা ফিদে মাস্টার খামসুরেন ইইউগানবায়ারের কাছে। ম্যানিলায় চলা এই টুর্নামেন্টের তিন খেলায় নিয়াজের পয়েন্ট দেড়, শিরিন এখনো পয়েন্টশূন্য।আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল: ওডিশার ভুবনেশ্বরে কাল শুরু হয়েছে পঞ্চম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের এলিট ও প্লাটিনাম শ্রেণীর খেলা। এলিটে বাংলাদেশের ১৭ জন ও প্লাটিনামে পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্লাটিনাম শ্রেণীতে রবিন, মোত্তালিব ও শহীদ জয় পেয়েছেন।