কন্টিনেন্টাল দাবায় নিয়াজের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডে ড্রয়ের পর কাল জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ম্যানিলায় অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবায় নিয়াজ হারিয়েছেন ফিলিপাইনের ডোসিনা জেরার্ডকে। দুই খেলায় দেড় পয়েন্ট নিয়াজের। তবে নিয়াজ জিতলেও ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার চিত্রা দেবীর কাছে হেরে গেছেন শারমীন সুলতানা (শিরিন)।:n: