কন্টিনেন্টাল দাবায় জিয়ার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কন্টিনেন্টাল দাবায় পরশু জিতেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া হারিয়েছেন কিরগিজস্তানের তোলোগোনতেগিন সেমেতিকে। তবে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। ৬ রাউন্ড শেষে জিয়ার সাড়ে তিন পয়েন্ট। রাকিব, রাজীব ও লিজার প্রত্যেকের ৩ পয়েন্ট।