কন্টিনেন্টাল দাবায় রাকিবের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবায় কাল জিতেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। সপ্তম রাউন্ডের খেলায় তিনি হারিয়েছেন ইরাকের আবদুল ওয়াহাবকে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেছেন কাজাখস্তানের উতেগালিয়েভ আজমতের সঙ্গে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ড্র করেছেন তাজিকিস্তানের ইসায়েভ জামশেদের সঙ্গে। মেয়েদের বিভাগে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা হারিয়েছেন উজবেকিস্তানের কুরবোনবয়েভা সারভিনজকে। সাত খেলায় জিয়া, রাকিব ও লিজার সংগ্রহ ৪ পয়েন্ট করে। সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন রাজীব।