কন্টিনেন্টাল দাবায় রাকিবের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান কন্টিনেন্টাল দাবায় ২৭তম হয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টের উন্মুক্ত বিভাগে ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন তিনি। সাড়ে ৪ পয়েন্ট পেয়ে ৪৩তম গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ৪ পয়েন্ট পেয়ে ৫৯তম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৪ পয়েন্ট পেয়ে মহিলা বিভাগে ৩৪তম হয়েছেন শামীমা আক্তার লিজা। শেষ রাউন্ডে রাকিব হারিয়েছেন তাজিকিস্তানের আন্তর্জাতিক মাস্টার ইসায়েভ জামশেদকে। রাজীব ড্র করেছেন কিরগিজস্তানের তোলোগনতেইনের সঙ্গে। হেরে গেছেন জিয়া ও লিজা।