কন্টিনেন্টাল দাবায় লিজার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবায় কাল জিতেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আবদুল্লাহ আল রাকিব। হেরে গেছেন এনামুল হোসেন রাজীব। চতুর্থ রাউন্ডে মেয়েদের বিভাগে লিজা সিরিয়ার মাহমুদ আফামিয়াকে হারিয়েছেন। আর পুরুষ বিভাগের খেলায় জিয়া ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার এনগাইয়েন এনগোচ ট্রুং সনের সঙ্গে এবং রাকিব নেপালের কেশব শ্রেষ্ঠার সঙ্গে ড্র করেছেন। রাজীব হেরেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার ললিত বাবুর কাছে।