কন্তের নিষেধাজ্ঞা বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আপিল গৃহীত না হওয়ায় শাস্তি পেতেই হচ্ছে দায়িত্ব নিয়েই গতবার আট বছর পর জুভেন্টাসকে স্কুডেট্টো জেতানো আন্তোনিও কন্তেকে। জুভেন্টাস কোচের ওপর ১০ মাসের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইতালির এক ফুটবল আদালত। সিরি ‘বি’র দল সিয়েনার কোচ থাকার সময় সন্দেহপূর্ণ দুটি ম্যাচ নিয়ে রিপোর্ট করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়াপেটায় তাঁরও সংশ্লিষ্টতার অভিযোগে এ মাসের গোড়ার দিকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় গত বছর কন্তেকে। কন্তে অবশ্য শাস্তির বিরুদ্ধে অন্য আদালতে দ্বিতীয়বার আপিলের সুযোগ পাবেন। রয়টার্স।