কপিল বলছেন তামাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিপিং প্যাড-গ্লাভস ছেড়ে আগেও বল করেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতিবার এর মজার দিকটিই দেখেছেন সবাই। তবে এবার বর্তমান বিশ্বকাপজয়ী অধিনায়কের ওপর বেজায় চটেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। নিষ্প্রাণ ম্যাচে না হয় উইকেটরক্ষক হাত ঘোরাতে পারেন। তাই বলে টেস্টের দ্বিতীয় দিনে এবং গুরুত্বপূর্ণ সময়ে! কপিলের অভিমত, টেস্ট ক্রিকেট নিয়ে তামাশা করেছেন ধোনি।এই টেস্টের আগে তিন দফায় ৩ ওভার বোলিং করেছেন। ২০০৬ সালে ফয়সালাবাদে, ২০০৮ সালে চণ্ডীগড়ে, গত বছর আহমেদাবাদে। প্রতিবারই ম্যাচ ছিল ড্রয়ের অপেক্ষায়। এবার বল হাতে নিলেন ম্যাচের দ্বিতীয় দিন চা-বিরতির পর সরাসরি। ইংল্যান্ড ইনিংসের সেটি ৭৮তম ওভার, মনে হচ্ছিল দ্বিতীয় নতুন বলের আগে দু-একটি ওভার পার করে দেবেন। কিন্তু নতুন বল নেওয়ার পর দ্বিতীয় স্পেলে এসেই পরিষ্কার করলেন জহির খানের অনুপস্থিতিতে নিয়েছেন তৃতীয় পেসারের ভূমিকা! ওয়েবসাইট।কপিল খেপেছেন এতেই, ‘নিজে বোলিংয়ে এসে ধোনি টেস্ট ক্রিকেটকে একটা তামাশা বানিয়ে ফেলেছে। একটা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এটা গ্রহণযোগ্য নয়। ও এটা করতে পারে না।’ অবশ্য ধোনির এই ‘তামাশার’ কারণটাও বুঝেছেন সাবেক অধিনায়ক, ‘জহির দলকে বিপদে ফেলেছে। টেস্টে ফেরার আগে নিজের ফিটনেস সম্পর্কে ওর ভালো ধারণা থাকা উচিত ছিল। এক দিনে ২০ ওভার বোলিং করা একজন পেসারের জন্য অনেক কঠিন। এই টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা জহিরই শেষ করে দিয়েছে।’ধোনি ঠিক করেছেন কি না, এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে তাঁর হাতে বিকল্প সত্যিই খুব একটা ছিল না। ক্যারিয়ারের শুরুতে সিম বোলিং করতেন শচীন টেন্ডুলকার, এখন একটু-আধটু স্পিন করেন। কাজ চালানোর মতো কোনো সিমারও নেই। ৮-০-২৩-০, খুব একটা খারাপও করেননি ধোনি। প্রথম বলেই কেভিন পিটারসেনের উইকেটটি পাওয়ার কাছাকাছি চলে গিয়েছিলেন। পিটারসেন তাঁকে দুর্দান্ত প্রত্যয়নও করেছেন, ‘ধোনিকে সামলানো কঠিন ছিল। দুই দিকেই বল সুইং করাচ্ছিল।’ ওয়ানডেতে প্রথম বল হাতে নিয়েই ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে বোল্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ট্রাভিস ডাওলিনকে। সেই স্মৃতিও নিশ্চয়ই সাহস জুগিয়েছিল ধোনিকে!