কপিলের বিশ্বাস ইমরানই পারেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ সালে পাকিস্তানকে টেনে বের করে এনেছিলেন খারাপ ফলের বৃত্ত থেকে। খোঁড়াতে থাকা একটা দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে এনেছিলেন। সংকটের ঘূর্ণাবর্তে পড়ে যাওয়া বর্তমান পাকিস্তানের দায়িত্ব দিলে কি আরেকবার ক্রিকেটকে টেনে তুলতে পারবেন ইমরান খান?না, তাঁকে দায়িত্ব দেওয়ার আপাতত কোনো চিন্তা পাকিস্তানের নেই। ইমরানও দায়িত্ব চাননি। কিন্তু ইমরানের প্রতিদ্বন্দ্বী অলরাউন্ডার ও তাঁরই মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করছেন, এখন এটাই একমাত্র সমাধান। কপিলের ধারণা, পাকিস্তান ক্রিকেটকে এই অন্ধকার থেকে টেনে তুলতে পারেন শুধু ইমরানের মতো ‘পরিচ্ছন্ন’ একজন মানুষ।শেষ পর্যন্ত কপিলের এই পরামর্শ শোনা হোক আর না-ই হোক, কপিল আইসিসির কাছে আবেদন করেছেন, এই বিতর্কের বিচার করতে গিয়ে যেন পাকিস্তানের ক্রিকেটকে শেষ করে না দেওয়া হয়। বিচারে আপত্তি নেই তাঁর। কিন্তু বিচারের আগেই ‘ফাঁসি’ না দেওয়ার আবেদন করছেন তিনি, ‘ভুল যে কেউই করতে পারে, তাই বলে এই অপরাধে তো কাউকে ফাঁসি দিয়ে দেওয়া যাবে না। আমরা চাই না পাকিস্তানের ক্রিকেট মরে যাক। বছরের পর বছর ধরে এই দেশটি অসামান্য কিছু ক্রিকেটারের জন্ম দিয়েছে। আগে থেকেই তাই এদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক হবে না। যোগ্য লোকদের তদন্ত করতে দিন। তারপর না হয় দোষীদের শাস্তি দেবেন।’ কপিলের এই সুরে আপাতত কণ্ঠ মিলিয়েছেন ভারতের আরও দুই সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার। কপিলের মতোই সৌরভও মনে করেন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই পাক ক্রিকেটারদের সম্পর্কে মন্দ কথা বলা ঠিক নয়। তবে একবার দোষী প্রমাণিত হলে অবশ্যই উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানালেন ভারতের অন্যতম সফল অধিনায়ক, ‘অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। এখন পর্যন্ত সবই অভিযোগমাত্র, কিছুই প্রমাণিত হয়নি।’সৌরভ মনে করেন না পাতানো খেলার এই সমস্যা শুধু পাকিস্তানেই দানা বেঁধেছে, ‘শুধু পাকিস্তানই জড়িত নয়। আমি শুনেছি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খেলোয়াড়েরাও প্রস্তাব পেয়েছে।’ এই যুক্তিতেই ভারত অনেক পরিচ্ছন্ন বলে মনে করছেন শচীন টেন্ডুলকার। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানও বলছেন, অপরাধ প্রমাণিত হলেই অভিযুক্তদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু টেন্ডুলকারের দাবি, তাঁর খেলোয়াড়ি জীবনে কখনো শোনেননি যে, ভারতীয় কাউকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছে, ‘আমার ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের কখনো শুনিনি কোনো ভারতীয় ব্যাটসম্যানকে কোনো বাজিকর প্রস্তাব দিয়েছে।’টেন্ডুলকারের স্মৃতিশক্তি দেখা যাচ্ছে সুবিধার নয়। তাঁর খেলোয়াড়ি জীবনেই ম্যাচ গড়াপেটার দায়ে শাস্তি পর্যন্ত পেয়েছেন মোহাম্মদ আজহার উদ্দিন, অজয় জাদেজারা! ওয়েবসাইট।