কম খরচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৮ রানে ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৫। ৬০ রানে ১১ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিংটা জোহানেসবার্গেই করলেন ডেল স্টেইন। এই প্রোটিয়া ফাস্ট বোলারের চেয়ে কম রানে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মাত্র আটজন। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৪ রানের খরচায় ১১ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্লো মিডিয়াম বোলার বার্ট আয়রনমঙ্গার। সবচেয়ে কম রানে ১০ উইকেট নেওয়ার রেকর্ড ওটাই। এ ছাড়া ইংল্যান্ডের জনি ব্রিগস (১৫/২৮), জর্জ লোহম্যান (১৫/৪৫), টনি লক (১১/৪৮), সিডনি বার্নস (১৩/৫৭), অস্ট্রেলিয়ার আর্নি টোশাক (১১/৩১), ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ (১৩/৫৫) ও নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি (১১/৫৮) স্টেইনের চেয়ে কম রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট।