কম বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্টি নোবল
মন্টি নোবল

৩৪ বলে ৫ উইকেট, ১১ ওভারে ৭। স্টুয়ার্ট ব্রডের হাত ধরে যেন ফিরে এল পুরোনো স্মৃতি। সাম্প্রতিক অতীতের কোনো বোলারই যে এত কম বল করে নিতে পারেননি ৭   বা তার বেশি উইকেট। ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে ব্রডের চেয়ে কম বল করে ৭ বা ততোধিক উইকেটই পেয়েছেন মাত্র চারজন। এই চতুষ্টয়ের সর্বশেষ জন ফ্রেড ট্রুম্যান ১৯৫২ সালে ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে ৮.৪ ওভার বা ৫২ বলেই পেয়েছিলেন ৮ উইকেট। সবচেয়ে কম ৭.৪ ওভার বা ৪৬ বলে ৭ উইকেট নেন অস্ট্রেলিয়ার মন্টি নোবল (১৯০২ সালে, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে)। এ ছাড়া জর্জ লোহ্ম্যান (৪৯ বলে ৮) ও জনি ব্রিগসই (৫৮ বলে ৮) শুধু আছেন ব্রডের ওপরে।