কম ব্যবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত কাছে এসেও পারল না বাংলাদেশ। মাত্র ৩ রানের জন্য জেতা হলো না এশিয়া কাপ। তবে হয়ে গেছে একটি রেকর্ড। পরশুর ফাইনালটিই ওয়ানডেতে রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানে হার। এর আগে গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের তৃতীয় ওয়ানডেতে ৫ রানে হেরেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের ২৫০ রানের জবাবে ৪ বল বাকি থাকতে ২৪৫ রানে অলআউট। হারারের ওই ম্যাচের আগে সর্বনিম্ন ব্যবধান ছিল ৯ রানের। ২০১০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষেই এই ব্যবধানে হেরেছিল স্বাগতিকেরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতে ২০৯ রান টপকাতে পারেনি বাংলাদেশ। ১০ রানের কমে হার এই তিনটিই। ওয়ানডেতে রানের হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি তিনবার করে হেরেছে ৫৮ ও ৭৩ রানে।