প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলে গেলেন মনসুর আলী খান পতৌদি, ভারতের সাবেক অধিনায়ক। টেস্ট খেলেছেন ৪৬টি, যার ৪০টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজে নরি কন্ট্রাক্টরের ইনজুরিতে হঠাৎ অধিনায়ক হয়েই গড়েছিলেন রেকর্ড। সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়কের রেকর্ড। মাত্র ২১ বছর ৭৭ দিন বয়সেই দলের দায়িত্ব পেয়েছিলেন। যে রেকর্ডটা টিকে ছিল দীর্ঘ ৪২ বছর। রেকর্ডটা ভাঙেন টাটেন্ডা টাইবু। ২০০৪ সালের ৬ মে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে টস করতে নামার দিন জিম্বাবুয়ে অধিনায়কের বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। পতৌদির আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ইয়ান ক্রেইগের (২২ বছর ১৯৪ দিন)। ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়ক হয়ে ক্রেইগ ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকান মারে বিসেটের রেকর্ড। মাত্র তিনটি টেস্ট খেলা বিসেট ১৮৯৯ সালে ২২ বছর ৩০৬ দিন বয়সে দলের নেতৃত্ব পেয়েছিলেন। রেকর্ডটি টিকে ছিল প্রায় ৫৮ বছর।