কম বয়সী ক্যারিবিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫২ বছরের মধ্যে কালই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়টিকে নিয়ে টেস্ট খেলতে নামল ওয়েস্ট ইন্ডিজ। কাল সেন্ট কিটসে অভিষেক হওয়ার দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রেইগ ব্রাফেটের বয়স ছিল ১৮ বছর ১৬৯ দিন। এর আগের ঘটনায়ও প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তানের নাম। ওয়েস্ট ইন্ডিজ ১৯৫৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১৮ বছর ৩১ দিন বয়সী রবিন বাইনোকে নিয়ে খেলেছিল। ব্রাফেটের চেয়ে কম বয়সে টেস্ট অভিষেক হয়েছে এমন ক্যারিবিয়ান খেলোয়াড় মাত্র চারজন। ১৯৩০ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বছর ১১৮ দিন বয়সে প্রথম টেস্ট খেলা ডেরেক সিলি সর্বকনিষ্ঠ। এ ছাড়া স্যার গ্যারি সোবার্স (১৭ বছর ২৪৫ দিন) ও জেফরি স্টোলমেয়ারের (১৮ বছর ১০৫ দিন) ব্রাফেটের থেকে কম বয়সে অভিষেক হয়েছে।