প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জোহানেসবার্গে টেস্ট অভিষেক। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অভিষেকটাকে স্মরণীয় করে রাখতে প্যাট কামিন্স ভেঙে দিলেন প্রায় ১২৫ বছরের পুরোনো এক রেকর্ড। টেস্টে সবচেয়ে কম বয়সে ইনিংসে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলীয় রেকর্ড। জোহানেসবার্গ টেস্ট শুরুর দিন কামিন্সের বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন। ১৮৮৭ সালের জানুয়ারিতে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে কামিন্সের মতোই অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে পেয়েছিলেন জন ফেরিস (১৯ বছর ২৫২ দিন)। কামিন্সের চেয়েও কম বয়সে ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে মাত্র ৯টি। সবচেয়ে কম বয়সে ৫ উইকেট পান পাকিস্তানের স্পিনার নাসিম-উল-গনি (১৬ বছর ৩০৩ দিন)। রেকর্ডটি হয়েছিল ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জর্জটাউন টেস্টে।