প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করার দিনেই টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন ইশান্ত শর্মা। ভারতীয় এই পেসার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকেই বেছে নিয়েছেন শততম শিকার হিসেবে। গত পরশু ইশান্ত এই মাইলফলক ছুঁয়েছেন ২২ বছর ৩০১ দিন বয়সে। টেস্ট ইতিহাসে ইশান্তের চেয়ে কম বয়সে ১০০ উইকেট পেয়েছেন মাত্র চারজন বোলার। সবচেয়ে কম বয়সে এই কীর্তি ভারতেরই কপিল দেবের (২১ বছর ২৫ দিন)। তালিকায় এরপর আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (২১ বছর ৪৪ দিন), ভারতের হরভজন সিং (২১ বছর ৩১৯ দিন) ও পাকিস্তানের ওয়াকার ইউনুস (২২ বছর ৪৮ দিন)।