টেস্ট ক্রিকেট ৫টি সেঞ্চুরি আছে তাঁর, কিন্তু আজ মাঠে নেমেই যে সেঞ্চুরিটা হবে সেটা ড্যানিয়েল ভেট্টোরির হূদয়ে অন্যরকম একটা জায়গা পাবেই। নিউজিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে খেলতে নামছেন শততম টেস্ট! কিউইদের হয়ে এর আগে টেস্ট খেলার ‘সেঞ্চুরি’ আছে কেবল স্টিভেন ফ্লেমিংয়ের (১১১)। আজ শততম টেস্ট খেলার দিনে ভেট্টোরির বয়স হতে যাচ্ছে ৩১ বছর ৫৯ দিন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে শততম টেস্ট খেলার দিনে ফ্লেমিংয়ের বয়স ছিল ৩৩ বছর ১৪ দিন। আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি সেঞ্চুরি যাঁর, সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার সেঞ্চুরির রেকর্ডটিও সেই শচীন টেন্ডুলকারের। ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষিক্ত টেন্ডুলকার ১০০ টেস্ট খেলেছিলেন ২৯ বছর ১৩৪ দিন বয়সে, ২০০২ সালের ওভাল টেস্টে। টেন্ডুলকার ভেঙেছিলেন কপিল দেবের রেকর্ড, ৩০ বছর ৩৩০ দিন বয়সে টেস্ট খেলেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।