কম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান খেলেছে ৪৫টি ম্যাচ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও খেলে ফেলেছে ৪১টি করে ম্যাচ। এমনকি জিম্বাবুয়ে ২৬টি ম্যাচ খেললেও ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা মাত্র ১৯টি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। টেস্ট যুগে প্রবেশের পর এক বছরে এর চেয়ে কম ম্যাচ বাংলাদেশ একবারই খেলেছে। ২০০১ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৪টি ম্যাচ খেলেছিল টেস্ট পরিবারের নবীন সদস্যটি। গত বছর থেকেই অবশ্য বাংলাদেশের ম্যাচ খেলার হারটা নিম্নমুখী। ২০১২ সালে মুশফিকেরা খেলেছিল ২০টি ম্যাচ। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ২০০৮ ও ২০১০ সালে—৩৭টি করে।