কম রান করেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬২ রান করেও শ্রীলঙ্কাকে কাল হারিয়ে দিল বাংলাদেশ। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে সবচেয়ে কম রান করেও জয়ের রেকর্ড এটি। বাংলাদেশ ভেঙেছে দক্ষিণ আফ্রিকার রেকর্ড। গত মাসে বাংলাদেশ সফরের শেষ টি-টোয়েন্টিতে ৮৫ রান করেও ১৬ রানে জিতেছিল প্রোটিয়া মেয়েরা। দক্ষিণ আফ্রিকা ভেঙেছিল শ্রীলঙ্কার রেকর্ড। এ বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের চতুর্থ টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ করেছিল শ্রীলঙ্কা। স্বাগতিক মহিলা দল পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৮০ রান করেছিল। হেরেছিল ১৪ রানে। গতকাল পর্যন্ত হওয়া মেয়েদের ১৭৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ রানের কম করে জয়ের উদাহরণ আছে আর মাত্র তিনটি।