প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম টেস্টে ৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ভারনন ফিল্যান্ডার, নিউজিল্যান্ড অলআউট হয় ৪৫ রানে। কাল ডেল স্টেইন নিলেন ৮ রানে ৬ উইকেট, পাকিস্তান গুটিয়ে গেল ৪৯-এ। ফিল্যান্ডার গড়েছিলেন কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার তৃতীয় সেরা কীর্তি। কাল স্টেইনও কম রানে ৬ উইকেট নিয়ে কীর্তি গড়লেন তৃতীয় সেরা বোলিংয়ের। ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন লসন (৬/৩) ও ইংল্যান্ডের আর্থার গিলিগানই (৬/৭) শুধু স্টেইনের ওপরে আছেন। ২০০২ সালে ঢাকায় লসনের আগুনঝরা বোলিংয়ে বাংলাদেশ অলআউট হয় মাত্র ৮৭ রানে। ১৯২৪ সালে গিলিগানের তোপে মাত্র ৩০ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।