কম স্ট্রাইক রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২৭ বলে সেঞ্চুরি। জিম্বাবুয়ের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাট ‘ক্যারি’ করে যখন প্যাভিলিয়নে ফিরলেন টিনো মায়োয়ো, তাঁর নামের পাশে ১৬৩ রান। যা করেছেন ৬৪৫ মিনিটে, ৪৫৩ বলে। স্ট্রাইক রেট ৩৫.৯৮। টেস্টে জিম্বাবুয়ের শতরানের ইনিংসগুলোর মধ্যে কম স্ট্রাইক রেটের দিক দিয়ে দ্বিতীয় এই ইনিংসটি। এক নম্বরে রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। ১৯৯৬ সালে বুলাওয়েতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩.৮৩ স্ট্রাইক রেটে ৩৩১ বলে ১১২ রান করেছিলেন ইংল্যান্ডের বর্তমান কোচ। তবে তিন অঙ্কের ইনিংস হিসেবে কম স্ট্রাইক রেটের তালিকায় মায়োয়োর ১৬৩ প্রথম এক শতেও নেই। সময়ের হিসাবে টেস্টের চতুর্থ ধীরগতির ইনিংসটি খেলে তালিকায় সবার ওপরে সঞ্জয় মাঞ্জরেকারের নাম। ১৯৯২ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪২২ বলে ১০৪ করেছিলেন মাঞ্জরেকার। ভারতীয় ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল মাত্র ২৪.৬৪। ২৫-এর নিচে স্ট্রাইক রেটের আর কোনো শতরানের ইনিংস নেই টেস্টে।