কমনওয়েলথ গেমস উদ্বোধন করবেন প্রিন্স চার্লস ও প্রতিভা পাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের যুবরাজ চার্লস ও ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।কমনওয়েলথ গেমসের এই ১৯তম আসরের প্রস্তুতি নিয়ে অনেক সমালোচনা হলেও একদিক দিয়ে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে দিল্লি। এবারই কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে সর্বাধিক সংখ্যক প্রতিযোগী। ২০০৬ সালে মেলবোর্নে পাঁচ হাজার ৭৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এবার অংশ নিচ্ছেন ৭১টি দেশের প্রায় ছয় হাজার ৭০০ জন।দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রায় ৬৫ হাজার দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা। —দ্য নিউজ অনলাইন