দিল্লিতে অনুষ্ঠেয় সমস্যাসংকুল কমনওয়েলথ গেমসের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিন ব্রিটিশ অ্যাথলেট। এঁদের মধ্যে রয়েছেন ট্রিপল জাম্পে বিশ্ব চ্যাম্পিয়ন ফিলিপস ইডোউ এবং অলিম্পিকের ৪০০ মিটার দৌড়ে সোনার পদক জয়ী ক্রিস্টিয়ান ওহুরুগু। খবর রয়টার্সের।ক্রিস্টিয়ান ওহুরুগু ইনজুরির কারণে গেমস থেকে নাম প্রত্যাহার করে নিলেও, ফিলিপস ইডোউ নিরাপত্তাহীনতার আশঙ্কায় দিল্লি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে ইডোউ কমনওয়েলথ গেমস থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘কমনওয়েলথ গেমসে খেলতে পারলে ভালো লাগত। কিন্তু আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। ওদের কথাও তো আমাকে ভাবতে হবে। আমার নিজের জীবনের নিরাপত্তা ধাতুর একটি পদকের চেয়ে অনেক বেশি মূল্যবান।’এ ছাড়া কমনওয়েলথ গেমসের ১৫০০ মিটার দৌড়ে এর আগের আসরের সোনা বিজয়ী অ্যাথলেট লিসা দোব্রিস্কিও ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।