কমনওয়েলথ গেমসে এসেছিলেন প্রিন্সেস ডায়ানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রিন্সেস ডায়ানাকে ধন্যবাদ! গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এভাবেই ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমাডি। খবর টাইমস অব ইন্ডিয়া।তাহলে কি পৃথিবীতে ফিরে এসেছেন ডায়ানা? না, এমনটা ভাবার কারণ নেই। ভারতের প্রেসিডেন্ট প্রতিভা দেবী সিং পাতিলের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা যুক্তরাজ্যের যুবরাজ চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়াকে ধন্যবাদ জানাতে গিয়েই ডায়ানার নাম বলে ফেলেছেন কালমাডি।ক্যামিলিয়া অনেক দূর থেকে এসেছেন বলে ভুল হয়ে গেছে মেনে নিলাম। কিন্তু রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে কালমাডির কাণ্ডটা মনে আছে? ভারতের সাবেক প্রেসিডেন্ট আবদুল কালামকে আবদুল কালাম আজাদ বলে সংবোধন করে সবাইকে অবাক করে দিয়েছিলেন কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির এ চেয়ারম্যান!