কমনওলয়েথ তায়কোয়ান্দোতে শ্রাবণীর সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইয়ে পঞ্চম কমনওয়েলথ তায়কোয়ান্দোতে বাংলাদেশের শাহনাজ খাতুন রুপা জিতেছিলেন গত ৩০ জানুয়ারি। পরদিন ৩১ জানুয়ারি প্রতিযোগিতার শেষ দিনে এল কাঙ্ক্ষিত সোনা। অনূর্ধ্ব-৬৭ কেজিতে সোনা জিতেছেন শ্রাবণী বিশ্বাস। ফাইনালে তাঁর কাছে ৭-৫ পয়েন্টে হেরেছেন ভারতের সোনাম রাজপুত। এ ছাড়া অনূর্ধ্ব-৮০ কেজিতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের ইমতিয়াজ ইবনে আলী। সব মিলিয়ে ১২ দেশের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রাপ্তি এক সোনা, এক রুপা ও দুই ব্রোঞ্জ।